ব্রাজিলে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে তিন হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে তিন লাখ ৬২ হাজার ১৮০ জনের।
একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার মানুষ। মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৫৬৪ জন। কয়েকদিনে দেশটিতে মহামারি করোনায় আক্রান্ত বয়স্কদের চেয়ে তরুণদের অবস্থাই বেশি খারাপ হচ্ছে।
আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৯ লাখ ৮৫ হাজার ৪২৫ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ কোটি ১৬ লাখ ৮ হাজার ৩৯৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন দুই কোটি ৪২ লাখ ৩২ হাজার ১৮৬ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২১ লাখ ৪৯ হাজার ২২৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৮ হাজার ৯২ জন।
ব্রাজিলে করোনার শুরুতে পাত্তা দেননি প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তবে আক্রান্ত ও মৃত্যু ব্যাপক বেড়ে গেলে তিনি মাস্ক পরা শুরু করেন ও টিকাদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। শুরুতে করোনা নিয়ে অবহেলার কারণে বিরোধীরা প্রেসিডেন্টের ব্যাপক সমালোচনা করেছেন।